রংপুর ০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নীলফামারীতে শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন প্রকৌশলী তুহিন সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে শিক্ষিকা নিহত জলঢাকায় দুর্ঘটনাকে কেন্দ্র করে ঢাকাগামী যাত্রীবাহী বাস আটক সংগলশী ইউপি নির্বাচনে অল্প ভোটে পরাজিত জিয়ার ৫০তম জন্মদিন ও দোয়া মাহফিল জলঢাকায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও যুব ঋন বিতরন ডোমারের চিলাহাটিতে দুইজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়ের পাঠদান, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, দুশ্চিন্তায় অভিভাবকেরা জলঢাকায় সততার অনন্য দৃষ্টান্ত: বিকাশের ভুল নম্বরে যাওয়া ৬৭ হাজার টাকা ফেরত দিলেন সফিকুল লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতে শেষ হলো নীলফামারীর বিশ্বমিনি ইজতেমা সৈয়দপুরে বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সৈয়দপুরে সিঁধ কেটে মসজিদের আইপিএস ও ব্যাটারি চুরি

নীলফামারীতে শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন প্রকৌশলী তুহিন

Advertisement
Advertisement
নীলফামারীতে মেধাবী শিক্ষার্থী, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, দৃষ্টি প্রতিবন্ধী, অসহায় ব্যক্তিদের চিকিৎসা সহায়তা এবং দরিদ্র মানুষের ঘরবাড়ি মেরামতের জন্য আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে নীলফামারী সার্কিট হাউসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহধর্মিণী মোছা. তামান্না ইয়াসমিন।
চেক বিতরণ অনুষ্ঠানে উপকারভোগীরা আর্থিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তাঁদের মধ্যে একজন মেধাবী শিক্ষার্থী বলেন, “এই সহায়তা আমার পড়াশোনার ক্ষেত্রে অনেক কাজে আসবে। আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছি। জেলা পরিষদ ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।”
চিকিৎসা সহায়তা পাওয়া এক অসহায় ব্যক্তি বলেন, “চিকিৎসার খরচ বহন করতে গিয়ে আমরা অনেক কষ্টে ছিলাম। এই আর্থিক সহায়তা আমাদের জন্য অনেক উপকারে আসবে। এমন সহযোগিতা পেলে অসহায় মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে।”
অন্য এক উপকারভোগী বলেন, “ঘরবাড়ি মেরামতের জন্য আর্থিক সহায়তা পেয়ে আমরা খুবই আনন্দিত। আমাদের মতো অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।”
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, সমাজের মেধাবী শিক্ষার্থী, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকলে শিক্ষার্থীরা পড়াশোনায় উৎসাহিত হবে এবং অসহায় মানুষ সংকট মোকাবিলায় কিছুটা হলেও স্বস্তি পাবে।
চেক বিতরণ শেষে প্রকৌশলী তুহিন নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিসি ব্যাংকের উদ্যোগে আয়োজিত কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষি উপকরণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে প্রান্তিক কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর এ উদ্যোগ স্থানীয় কৃষি ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, “নীলফামারী সরকারি কলেজে আমাদের কোনো বাস নেই। অথচ এখানে প্রায় ১৮ হাজার শিক্ষার্থী রয়েছে। আমি এনসিসি ব্যাংকের বোর্ডের কাছে কলেজের শিক্ষার্থীদের জন্য একটি বাসের অনুরোধ জানিয়েছিলাম। তারা আমাদের অনুরোধ গ্রহণ করেছেন এবং বাসটি প্রদানের প্রক্রিয়া শুরু করেছেন।”
এ সময় উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম সামসুল আরেফিন, পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, নীলফামারী জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহায়েল পারভেজ, জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাকু ইসলাম ও প্রবীর গুহ রিন্টু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মশগুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী, জাসাসের সদস্যসচিব আবুল হাসনাত রাসেলসহ জেলা পরিষদ, এনসিসি ব্যাংক ও স্থানীয় রাজনৈতিক-সামাজিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

Update Time : ০১:৩৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬