"কিশোরগঞ্জে ভূমিদস্যু রাজুর ভাড়াটে সন্ত্রাসীর মারধরের শিকার শিমুল বাবু" শিরোনামের সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে আজিজুল ইসলাম রাজুকে জড়িয়ে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। সংবাদে প্রকাশিত তথ্যের সঙ্গে প্রকৃত ঘটনার কোনো মিল নেই। ব্যক্তি ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এমন বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে। এ ধরনের অসত্য ও একপাক্ষিক সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।