প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১০, ২০২৬, ৮:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৬, ৬:৫৫ পি.এম
জলঢাকায় ১৪৭ বোতল ভারতীয় স্ক্রাফ সিরাপ সহ আটক তিন

রাশেদু্জ্জামান সুমন,নির্বাহী সম্পাদক : নীলফামারী জলঢাকায় ১৪৭ বোতল নিষিদ্ধ ভারতীয় স্ক্রাফ ( Eskuf) সিরাপ ও স্বামী স্ত্রী সহ তিনজনকে আটক করেছ থানা পুলিশ। রবিবার রাতে উপজেলার বালাগ্রাম ইউনিয়ের চাড়ওয়া ডাঙ্গি মিয়া পাড়া থেকে এসব নেশা জাতীয় পন্য জব্দ করে। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনা স্থলে অভিযান চালিয়ে ওই এলাকার মশিয়ার রহমানের নির্মাণধীন বাড়ি থেকে ১৪৭ বোতল ভারতীয় নিষিদ্ধ স্ক্রাফ ও স্বামী স্ত্রী সহ তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ওই এলাকার মৃত নছিমুদ্দিনের ছেলে মশিয়ার রহমান (৩৫) ও তার স্ত্রী আরজিনা বেগম (৩০) এবং মৃত সহিমুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩২)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৪(গ)/৪১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। অফিসার ইনর্চাজ নাজমুল আলম বলেন আমি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছি। মাদক সেবী ও কারবারিদের জায়গা এই উপজেলায় হবে না। এর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
@Copyright alifnews24.net