আবেদ আলীঃ নীলফামারীর জলঢাকায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
১৫ আগস্ট ২০২৬, শনিবার বাদ আসর জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবুসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনাসহ দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।