রাশেদুজ্জামান সুমন : নীলফামারী জলঢাকায় মোটরসাইকেল ও ভটভটি মুখোমুখি সংর্ঘষে বাইক চালক নিহত ও অপর দুই আরোহী আহত হয়েছে। সোমবার সকাল ৯ টায় উপজেলার ধর্মপাল ইউনিয়নের তিনবট নামক স্হানে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান গরু ভর্তি একটি ভটভটি ( নসিমন) ডোমার যাওয়ার পথে তিন বট বাজারে পৌছলে এসময় মোটরসাইকেল রাস্তা পারাপারের সময় মুখোমুখি সংর্ঘষ হয়। এতে করে মোটরসাইকেল চালক শাহজাহান মিয়া (১৮) ঘটনাস্থলে নিহত হন। অপর দুইজন আহত হন এর মধ্যে লোকমান হোসেন নামের একজন গুরতর আহত হল তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত শাহজাহান মিয়া ডিমলা উপজেলার রামডাঙ্গা এলাকার সাইদুল ইসলামের ছেলে। ওই এলাকার সাবেক ইউপি সদস্য আশরাফুল ইসলাম জানান শাহজাহান সিঙ্গাপুর যাবে বলে নানার বাড়িতে দাওয়াত দিতে এসেছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম কি পরিহাস ওর আর সিঙ্গাপুর যাওয়া হলো না। দাওয়াত দিতে এসে লাশ হতে হলো তাকে।