
বুধবার (১৯ আগস্ট) স্বেচ্ছাসেবক দল জলঢাকা উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক ভিপি শাহজাহান কবির লেলিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নীলফামারী জেলা বিএনপির নেতা আলহাজ্ব সৈয়দ আলী।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সভাপতি রশিদুল ইসলাম বাঙালী এবং জলঢাকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন।
এ সময় আরও বক্তব্য দেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুর রহমান, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব ইউনুস আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা স্বেচ্ছাসেবক দলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ও বিভিন্ন আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরেন। একই সঙ্গে আগামী দিনে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম।