রাশেদুজ্জামান সুমন: নীলফামারী জলঢাকায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজার নিয়োগে উপজেলা প্রশাসনের নগ্ন দলীয়করনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় পৌর শহরের জিরো পয়েন্ট মোরে শতশত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ লাইনে দাঁড়িয়ে মানববন্ধনকে সমর্থন জানায়। সচেতন জলঢাকা বাসির আয়োজনে মনিরুজ্জামান মিঠুর সভাপতিত্বে বক্তব্য রাখেন নুর ইসলাম, বাবুল হোসেন, মোশফেকুর রহমান, খলিলুর রহমান, আব্দুল লতিফ লাল, হাবিবুর রহমান প্রমুখ। বক্তরা অবিলম্বে এই নিয়োগ বাতিল আবার নতুন করে মেধার ভিত্তিতে নিয়োগ দেয়ার দাবি জানান। না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দিয়ে এই নিয়োগকে প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন তারা।