জয়নাল আবেদীন হিরো,স্টাফ রিপোর্টার:
নীলফামারীর সৈয়দপুরে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৷
শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টায় সৈয়দপুর-রংপুর মহাসড়কের বাস টামিনাল সংলগ্ন সুমনা পাম্পের সামনে এঘটনা ঘটে ।
জানা যায়, গোপন সূত্রে ডিএনসি কর্তৃপক্ষ জানতে পারে মাওনা টু পনৠগড় গামী স্টার ট্রাভেলস মাদকের চালান পারাপার হচ্ছে ৷
এমন তথ্যের ভিত্তিতে ডিএনসির উপ-পরিদর্শক
সাকিব সরকারের নেতৃত্বে একটা দল ওই বাসে তল্লাশী করে দুইটা ব্যাগে কাগজের কাটুনে পলিথিন দ্বারা মোড়ানো ২৪ কেজি গাঁজাসহ ব্যাগের মালিক এক নারীকে আটক করে ৷
আটক নারীর নাম সুলতানা রাজিয়া (৩৯) স্বামী আফছার,পিতা আব্দুল শহীদ ৷ বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া থানার বুড়িরচর ইউনিয়নে ৷
এব্যাপারে সৈয়দপুর থানায় মাদক আইনে মামলা পূর্বক আসামীকে নীলফামারী জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দানকারী ডিএনসি নীলফামারীর উপ-পরিদর্শক সাকিব সরকার বলেন, আমরা মাদকের বিরুদ্ধে কাজ করি ৷ মাদকের ব্যাপারে কোন ছাড় নেই ৷ দিন- রাত ২৪ ঘন্টার মধ্যে যেন কোন সময় মাদকের ব্যাপারে খবর আসবে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হবে ।