মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান কর্মসূচীর অংশ হিসেবে নীলফামারীর ডোমারে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১২ সেপ্টেম্বর সকাল ৯টায় উপজেলা পরিষদ হলরুমে ভার্চুয়ালী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তম্বীর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্না রানী চন্দ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, বাংলাদেশ স্কাউট দিনাজপুর অঞ্চলের উপ-কমিশনার প্রশিক্ষণ বিনয় কুমার রায় প্রমূখ বক্তব্য রাখেন।

উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাফিউল ইসলামের সঞ্চালনায়, অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, স্কাউট ও গালর্স গাইডের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র্যালী বের করে উপজেলা পরিষদ চত্ত্বরে ডেঙ্গু প্রতিরোধ উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, নিজ নিজ কর্মক্ষেত্র, বাসস্থান সংলগ্ন এলাকায় পরিস্কার পরিচ্ছন্ন রাখলে আমরা ডেঙ্গু প্রতিরোধ করতে সক্ষম হবো।