মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমারে পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুপা বেগম (৪৪) কে গ্রেফতার করেছে ডোমার থানাা পুলিশ।
শুক্রবার ১১ সেপ্টেম্বর বিকেলে পৌর এলাকার ৪নং ওয়ার্ডের ছোট রাউতা কাজিপাড়ার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়ি থেকে মাদক সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত রুপা বেগম ছোট রাউতা কাজিপাড়া এলাকার মৃতঃ মিজানুর রহমানের স্ত্রী।
পুলিশ জানায়, পৌর এলাকার ৪নং ওয়ার্ড ছোট রাউতা কাজীপাড়ায় অবস্থিত তার বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
এলাকাবাসী জানায়, তার বিরুদ্ধে ডোমারসহ বিভিন্ন থানায় ৩০টির বেশি মামলা রয়েছে। আবার কোন কোন মামলায় তার সাজা হয়েছে। এতকিছুর পরেও সে কোন কিছুর তোয়াক্কা না করে দেধারছে মাদক বিক্রি চালিয়ে যাচ্ছে। তারজন্য এলাকার যুব সমাজ আজ মাদকাসক্ত হয়ে পরেছে। পুলিশ তাকে ধরার পর কিছুদিনের মধ্যে সে আবার জেলখানা থেকে বেরিয়ে এসে পূর্ণরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
এবিষয়ে, ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ মাদক সম্রাজ্ঞী রুপাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।