রাশেদুজ্জামান সুমন
নীলফামারী জলঢাকায় মঙ্গলবার বিকেলে ট্রফিক মোড়ে লাশের গাড়ি নিয়ে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। তাদের দাবী হত্যা মামলা রেকর্ড করে দ্রুত আসামীদের গ্রেফতার করে কঠিন শাস্তি দেয়া। এসময় রাস্তার তিন পাশে যানজটের সৃষ্টি হয়। পরে থানা অফিসার ইনর্চাজ নাজমুল আলমের আশ্বাসে তাদের অবরোধ তুলে নেয়। পুলিশ ও এলাকাবাসী জানায় গত ১২ই সেপ্টেম্বর উপজেলার বালাগ্রাম ইউনিয়নের পুর্ব বালাগ্রাম আদর্শ পাড়ার মৃত বনিজ উদ্দিনের ছেলে মকবুল হোসেনের সঙ্গে প্রতিবেশী রসিদুল গংয়ের সঙ্গে বাচ্চাদের ঝগড়া নিয়ে মারামারি ঘটে এতে উভয় পক্ষের লোকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। পরে ১৯ ই সেপ্টেম্বর দুই দলে থানায় মামলা দায়েরে করেন। মারামারি সময় মকবুল মাথায় আঘাত পেয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন। গত সোমবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মঙ্গলবার বিকেলে আসামীদের দায়ের করা মামলা প্রত্যাহার ও তাদের গ্রেফতারের দাবীতে লাশের গাড়ি নিয়ে ট্রফিক মোড়ে সড়ক অবরোধ করেন। এসম তিন পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে থানা অফিসার ইনর্চাজ নাজমুল আলম ঘটনাস্থলে গিয়ে তদন্তের মাধ্যমে সব কিছুর ব্যাবস্থার আশ্বাস দিলে এলাকাবাসী তাদের আন্দোলন থেকে সরে আসে। তিনি সাংবাদিকদের জানান মকবুলদের আগের করা মামলাটিতে ৩০২ ধারা যুক্ত হবে। এ মামলায় আসামী ছিল ১৩ জন। আমারা আসামীদের ধরার জন্য