ভবদিশ চন্দ্র : ‘জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা (ফেসিং)’ প্রকল্পের আওতায় নাগরিক প্ল্যাটফর্ম ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে বার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে নীলফামারী শহরের স্কাই ভিউ চাইনিজ হোটেলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক আকতার উল আলম রাজু।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য দেন জেলা সমাজসেবা কর্মকর্তা মাসুম আলী, প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী উপপরিচালক হাসান আলী, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের শিশু সুরক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান, এএসআই বিউটি রাণী, রংপুর বিভাগীয় নাগরিক প্ল্যাটফর্মের সদস্য মর্তুজা ইসলাম ও রুমানা বেগম, সৈয়দপুর নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক শফিকুল আলম, কিশোরগঞ্জ উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক রেজাউল ইসলাম স্বপন ও মল্লিকা রায়সহ অনেকে।
সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও অগ্রগতি নিয়ে তথ্য উপস্থাপন করেন ডেমোক্রেসি ওয়াচ, রংপুর অফিসের ক্যাপাসিটি বিল্ডিং ও আউটরিচ সমন্বয়কারী আব্দুস সালিম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিনাজপুর ডেমোক্রেসি ওয়াচের জেলা প্রকল্প সমন্বয়কারী সাইদুর রহমান শহিদ। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী ডেমোক্রেসি ওয়াচের জেলা কর্মসূচি সমন্বয়কারী মুজিবুর রহমান। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, সমাজে সমতা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা এবং সব ধরনের বৈষম্য দূর করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একটি বৈষম্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
জিএফএ কনসাল্টিং গ্রুপ, জার্মানির কারিগরি সহযোগিতায় এবং সুইজারল্যান্ড দূতাবাস, কানাডিয়ান হাইকমিশন ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় ডেমোক্রেসি ওয়াচের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।