
মঙ্গলবার (১৩ অক্টোবর) রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সেপ্টেম্বর মাসের অপরাধ পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা এবং জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয়। সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে নীলফামারী জেলা পুলিশকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা পুলিশ হিসেবে নির্বাচিত করা হয়।
এ স্বীকৃতির অংশ হিসেবে নীলফামারী জেলা পুলিশের পক্ষে ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন।
সভায় রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রংপুর রেঞ্জের সব জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।