শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারী জেলাসহ বাংলাদেশ ও বিশ্বের সকল সনাতন ধর্মাবলম্বীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে এগিয়ে যাক আমাদের প্রিয় বাংলাদেশ।’
তিনি বলেন, সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগতের মঙ্গল ও কল্যাণ সাধনে দেবী দুর্গার আগমন ঘটে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য, ন্যায় ও সুন্দরের প্রতিষ্ঠাই শারদীয় দুর্গোৎসবের মূল তাৎপর্য।
ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য জনপদ। এ দেশের প্রতিটি ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবে—এটাই বাংলাদেশের আবহমান সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের সৌন্দর্য।
তিনি আরও বলেন, ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবের মধ্য দিয়ে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে শান্তি, আনন্দ, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক।
শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার—সবার আগে বাংলাদেশ।’
শুভ শারদীয় দুর্গাপূজা।