গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর জেলা সফর উপলক্ষে নীলফামারী জেলায় গৃহীত নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় সৈয়দপুর থানা প্রাঙ্গণে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
ব্রিফিংয়ে পুলিশ সুপার দায়িত্ব পালনকালে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলাম, নীলফামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, পিপিএম-সেবা, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবীসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।
সূত্র: পুলিশ মিডিয়া সেল, নীলফামারী।