জয়নাল আবেদীন হিরো,স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কুজিপুকুর নাজিমুদ্দিনপাড়া এলাকার বাইতুর রহমত জামে মসজিদে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা মসজিদে প্রবেশ করে একটি আইপিএস, মেশিন ও ব্যাটারি চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানে এমন চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মসজিদের প্রয়োজনীয় সরঞ্জাম চুরি হয়ে যাওয়ায় ধর্মীয় কার্যক্রম পরিচালনায় অসুবিধার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় মসজিদের সহযোগিতায় এগিয়ে আসতে ধর্মপ্রাণ মুসলমান ও হৃদয়বান ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা ৷
.