জয়নাল আবেদীন হিরো,স্টাফ রিপোর্টারঃ
ট্রেনে কাটা পড়ে নীলফামারীর সৈয়দপুর শহরের আল-ফারুক একাডেমির শিক্ষিকা রুনা লায়লা (৪৭) নিহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) দুপুরের দিকে দিনাজপুরের পার্বতীপুর রেলস্টেশনের উত্তরে বস্তি সংলগ্ন পার্বতীপুর সৈয়দপুর রেললাইনের কাছে ঘটনাটি ঘটেছে।
আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে করে জানান, স্কুলের শিক্ষিকা আল-ফারুক একাডেমিতে বাংলা পড়াতেন। শিক্ষিকা রুনা লায়লা স্বামী পরিবারসহ শহরের হাজী কলোনিতে থাকতেন।
তার স্বামী সৈয়দপুর ক্যান্ট বোর্ড স্কুলের শিক্ষক মো. আব্দুল আউয়াল। যে কোনো কারণে পার্বতীপুরে বেড়াতে গিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি।
একটি সূত্র জানায়, স্কুলের সহকারী শিক্ষিকা মিসেস রুনা লায়লা ছেলের এইচএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় পার্বতীপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, খুলনা-চিলাহাটিগামী রূপসা আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে ওই শিক্ষিকা প্রাণ হারিয়েছেন।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছেন।