মাইদুল হাসান :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ময়নুনের নেতৃত্বে বনাঢ়্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উদযাপনে অস্থায়ী কার্যালয় পৌর শহরের পেট্রোল পাম্প থেকে ব্যানার সংবলিত একটি বনাঢ়্য র্যালী বের হয় এবং র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিড়ো পয়েন্ট মোড়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ফিরোজুল ইসলাম সেবু, কৈমারী ইউনিয়ন বিএনপির সভাপতি কহিনুজ্জামান লিটন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, রুহুল আজাদ, এটিএম আউয়াল হোসেন, গোলাম সারোয়ার ভুট্টু, ইউনিয়ন যুব নেতা মামুনুর রশীদ মামুন প্রমুখ।
উক্ত র্যালী ও আলোচনা সভায় উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার সাবেক সভাপতি সম্পাদক সহ বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্যতা ফিরে এসেছে। আমরা এ বিপ্লব ও সংহতি দিবসের মধ্যদিয়ে জাতীয়তাবাদ আদর্শকে ঐক্যবদ্ধতা করে শক্তিতে রুপান্তর করবো।