জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেটের নেতৃত্বে বনাঢ়্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উদযাপনের অংশ হিসাবে ৮ই নভেম্বর রবিবার দুপুরে উপজেলা রোডের অস্থায়ী কার্যালয় থেকে ব্যানার সংবলিত একটি বনাঢ়্য র্যালী বের হয় এবং র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিড়ো পয়েন্ট এসে সমাবেশে মিলিত হয়।
সেচ্ছাসেবক দল আহবায়ক শাহাজাহান কবির লেলিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, জেলা বিএনপির সদস্য রশিদুল ইসলাম বাঙ্গালী, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবু, যুবনেতা আবু তোরাব ঈমন, ছাত্রদল আহবায়ক মমতাজুল ইসলাম মিঠু, শিমুলবাড়ি ইউনিয়ন যুবদল নেতা মাসুদ রানা প্রমুখ।
প্রধান অতিথি'র বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শের নেতাকর্মীরা দেশ নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে ও পালনান্তে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি বলেন এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মাধ্যমে রাজনৈতিক ঐক্যবদ্ধতা বজায় রাখার অঙ্গিকার ব্যক্তই ফুটে উঠেছে। আমরা দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জলঢাকা উপজেলা বিএনপি সর্বদায় ঐক্যবদ্ধতা ও প্রস্তূত উল্লেখ্য করে যুবদল সদস্য সচিব শাহিনুর হক বাবু বলেন, কোন কুচক্রী মহল জাতীয়তাবাদ আদর্শের লড়াকু সৈনিকদের মধ্যে বিভাজন তৈরি করতে পারবে না।
যদি কোন পরাশক্তি ব্যক্তিত্ব ও কুচক্রী মহল জাতীয়তাবাদ আদর্শকে ফাঁটলের বা ভাঙ্গার চেষ্টা করে তবে তার কঠিন জবাব আমরা দিবো। দেশ নায়ক তারেক রহমান এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে এটাই আমাদের মাঝে ম্যাসেজ দিয়েছেন।