নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) আয়োজিত এ গণশুনানিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড’-এর আওতায় ‘নাগরিকতা - ফেসিং প্রকল্পের উদ্যোগে এ গণশুনানির উদ্যোগে করা হয়। উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস), নীলফামারীর আয়োজনে এবং ডেমোক্রেসিওয়াচের সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
গণশুনানিতে ইউপি সদস্য কাশেম আলী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান।
বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছাদেকুল ইসলাম, ইউএসএসের জেলা সমন্বয়কারী আব্দুর রউফ, ইউএসএসের ফিল্ড ফ্যাসিলিটেটর সালমা আক্তার, ডেমোক্রেসিওয়াচের ‘ফেসিং’ প্রকল্পের নীলফামারী জেলা প্রকল্প সমন্বয়কারী মুজিবুর রহমান ও ইউপি সদস্য আব্দুল মজিদ প্রমুখ।
গণশুনানিতে স্থানীয় জনগণ বিভিন্ন সেবা ও নাগরিক অধিকার সংশ্লিষ্ট বিষয়ে তাঁদের মতামত ও প্রশ্ন তুলে ধরেন এবং উপস্থিত জনপ্রতিনিধি ও কর্মকর্তারা সেগুলোর বিষয়ে বক্তব্য ও আশ্বাস প্রদান করেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।