মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার পৌরসভার চলতি নভেম্বর মাসে দৈনিক আমাদের প্রতিদিন ও দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকাসহ বিভিন্ন পত্র পত্রিকা ও অনলাইন পোর্টালে প্রকাশিত ২৭ বছরেও আলোর মুখ দেখেনি ২ ওয়ার্ডের বাসিন্দারা শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর ২টি ওয়ার্ডে বিদ্যুৎ লাইনের তার টেনে ৩টি করে মোট ৬টি লাইট বরাদ্দ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
বুধবার ২৫ নভেম্বর দুপুরে পৌর কর্তৃপক্ষের নির্দেশে ২টি ওয়ার্ডের পিলারে ৩টি করে মোট ৬টি সড়কবাতি লাগানো হয়েছে। চাহিদার তুলনায় এতো কম বাতি লাগানোয় এলাকাবাসীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এবিষয়ে পৌরসভার ৯নং ওয়ার্ডের তিন বারের নির্বাচিত সাবেক কাউন্সিলর আনোয়ারুল হক জানান, আমার ওয়ার্ডে প্রায় তিন হাজার লোকের বসবাস। মোট ভোটার প্রায় ১৯শত, আমার এলাকায় কমপক্ষে ১৫/২০টি সড়কবাতি লাগানো প্রয়োজন অথচ সেখানে পৌর কর্তৃপক্ষ মাত্র ৩টি বাতি লাগানোয় এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করেছে।
এবিষয়ে পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাওসার আলম জানায়, আমার এলাকায় ছোট ছোট ছেলেরা মাদকাসক্ত হয়ে পড়েছে, এলাকায় সড়কবাতি না থাকায় এলাকার ব্যবসায়িরা রাতে বাড়িতে ফেরার সময় নিরাপদ বোধ করে না, সবাই আতংকিত থাকে। এলাকাটি অন্ধকার থাকায় মাঝে মধ্যে নানা ধরনের অপরাধ মূলক কর্মকান্ড ঘটছে। আমার এলাকায় ২৭/২৮শত লোকের বসবাস। এই এলাকায় কমেরপক্ষে ২০/২৫টি সড়কবাতি প্রয়োজন সেখানে মাত্র ৩টি বাতি লাগানোয় এলাকাবাসী ক্ষুব্ধ।
এবিষয়ে ডোমার পৌরসভার সহকারী ইন্জিনিয়ার কামরুল ইসলাম ৮ এবং ৯ নং ওয়ার্ডের সড়কে ৩টি করে ৬টি বাতি লাগানোর কথা স্বীকার করেন।
সম্প্রতি ডোমার পৌরসভা পরিদর্শন কালে নীলফামারী জেলা প্রশাসক ডোমার পৌরসভার প্রশাসককে প্রতিটি এলাকায় সড়কবাতি লাগানোর নির্দেশ প্রদান করেন।
এ ব্যাপারে নীলফামারী জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, কোন কোন ওয়ার্ডের সমস্যা উত্তরে ৮/৯ নং ওয়ার্ডের কথা জানালে তিনি বলেন আমি কথা বলব।
উল্লেখ্য, চলতি অর্থ বছরে প্রকল্প supplying, Fitting @Flxiingn street Light at different road প্রকল্প স্থানীয় মন্ত্রণালয়ের অধীনে ডোমার পৌরসভার টেন্ডার নং১৩০৩১৬৭ ডাকা হয়। যার কন্টাক প্রাইজ ছিল ৫৪০৫৭৮.০২৫, যার কাজও শেষ।