মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারীঃ “রপ্তানীমুখী প্রাণীসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ-২০২৬ইং উপলক্ষে র্যালী, উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৬ নভেম্বর সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এই অনুষ্ঠানের আয়োজন করেন।
দিবসটি উৎযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ হলরুমে ফিতা কেটে দিবসটির শুভ সূচনা করেন অনুষ্ঠানের প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী।
উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের এফ এ মোস্তাছিন বিল্লাহ’র সঞ্চালনায় এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফজলুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওঃ রবিউল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মামুন অর-রশিদ, ভেটেরিনারি সার্জন ডাঃ জাকিরুল ইসলাম, সফল খামারী মোজাফ্ফর হোসেন প্রমূখ।
এসময় বক্তারা ডিম, দুধ এবং মাংসের চাহিদা মেটানোর পাশাপাশি দেশের উন্নয়নে প্রাণী সম্পদের উপর গুরুত্ব তুলে ধরেন।