মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের গোঁসাইগঞ্জ বন বিভাগে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় যৌথ অভিযান পরিচালনা করে ৪ জনকে আটক করা হয়েছে। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে ৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ২২ এপ্রিল যৌথ অভিযান পরিচালনা করেন নীলফামারী জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দিনের নেতৃত্বে উপজেলা প্রশাসন, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রর পুলিশ সদস্য, নীলফামারী জেলা র্যাব-১৩, এবং ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যসহ গোঁসাইগঞ্জ বন বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এসময় তিনজনকে এক মাস করে এবং অপর একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— বিওপি বাজার এলাকার কাচু বাউয়ের ছেলে মহেন্দ্র গাড়ির ড্রাইভার বাচ্চা বাউ, গোঁসাইগঞ্জ পাবনা পাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম, চিলাহাটী মুন্সিপাড়া এলাকার আব্দুল হকের ছেলে মহেন্দ্র গাড়ির ড্রাইভার মনজুরুল ইসলাম, এবং গোঁসাইগঞ্জ পাবনা পাড়া এলাকার সমর উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন।
এছাড়াও দুটি বালুবোঝাই মহেন্দ্র গাড়ি জব্দ করার পাশাপাশি একটি মহেন্দ্র গাড়ির ট্রলি আটক করা হয়। জব্দকৃত এসব যানবাহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা রাখা হয়েছে।
এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নীলফামারী জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দিন বলেন, গোঁসাইগঞ্জ বন বিভাগের সংরক্ষিত এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন ও গাছ কেটে আসছিল। পরিবেশ রক্ষা ও সরকারি সম্পদ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান শেষে তিনি গণমাধ্যম কর্মীদের জানান একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযানটি চালিয়েছি পরবর্তীতে আপনারা আমাকে সঠিক তথ্য সংগ্রহ করে জানাবেন আমি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব ও চলমান প্রক্রিয়ায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০। সম্পাদক : মো মাহাদী হাসান মানিক ।
ইমেইল : maniknews1980@gmail.com ।
Copyright © 2026 My Blog. All rights reserved.