প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৬, ৭:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৬, ৭:০২ এ.এম
শৃঙ্খলা ও পেশাদারিত্বের বার্তা, নীলফামারী জেলা পুলিশের বর্ণাঢ্য মাস্টার প্যারেড
নীলফামারী জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৭টায় নীলফামারী পুলিশ লাইন্স মাঠে বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন নীলফামারী জেলার পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন। প্যারেড পরিদর্শন শেষে তিনি অংশগ্রহণকারী কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় তিনি পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, সততা এবং জনগণের প্রতি দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন।
মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন পুলিশ লাইন্স, নীলফামারীর আর.আই. (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মতিন মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মো. ফারুক আহমেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) এ.কে.এম. ওহিদুন্নবীসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।
প্যারেড শেষে পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন পুলিশ লাইন্সের মোটরযান শাখা ও অস্ত্রাগার পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০। সম্পাদক : মো মাহাদী হাসান মানিক ।
ইমেইল : maniknews1980@gmail.com ।
@Copyright alifnews24.net