নীলফামারী জলঢাকায় নদীতে মাছ ধরতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে মফিল উদ্দিন (৬৫) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার খুটামারা ইউনিয়নের হরিশচন্দ্র ধুলাটিপাড়ায় এ ঘটনাটি ঘটে। পারিবারিক সুত্রে জানা যায়, মফিল উদ্দিন বাড়ির পাশে চাড়াল কাটা নদীতে মাছ ধরতে গেলে কালো রংয়ের একটি বিষাক্ত সাপ কামর দেয়। তিনি বাড়িতে এসে পরিবারের লোকজনকে বল্লে তারা কবিরাজ, ওঝা দিয়ে ঝাড় ফু করলে মফিল উদ্দিনের অবস্থার অবনতি হয়। পরে তাকে নীলফামারী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মফিল উদ্দিন ওই এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে। এলাকাবাসী সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০। সম্পাদক : মো মাহাদী হাসান মানিক ।
ইমেইল : maniknews1980@gmail.com ।
@Copyright alifnews24.net