রাশেদুজ্জামান সুমন: নীলফামারী জলঢাকায় ঢোল পিটিয়ে ৬৭ শতাংশ জমির দখল বুঝিয়ে দিলেন জেলা যুগ্ম আদালত নীলফামারী। শনিবার দুপুরে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সরর্দার পাড়ায় আদালতের একটি টিম ও পুলিশের মাধ্যমে এ জমি বুঝিয়ে দেন। সরেজমিনে গিয়ে জানা যায় মৃত্যু বছির উদ্দিনের ছেলে আব্দুল গফুর নেকবক্ত মৌজার এক নং খতিয়ানের সি.এস ৮৩৫ এর ৮১১৮ নং দাগের ৬৭ শতাংশ জমি জোর পূর্বক দখল করে রেখেছিল। দলিল মুলে যার মালিক প্রায়ত নুরুল ইসলামের ছেলে জাহিনুর ইসলাম সাজু ও জসিমউদ্দিন লেবু।

প্রাপ্ত তথ্যমতে উক্ত জমি উদ্ধারে জাহিনুর ইসলাম সাজু গং ২০১৩ সালে সহকারী জজ আদালত একটি উচ্ছেদ মামলা করে এবং তারা রায় পান ২০২২ সালের ১৮ই মে। পরবর্তীকালে আবারও জেলা যুগ্ম জজ আদালত থেকে ২০২৫ সালের ৩রা নভেম্বর জমির প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দেয়ার জন্য নির্দেশ দেন। তারই ফল শ্রুতিতে জলঢাকা থানা পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে পুরো ৬৭ শতাংশ জমি বুঝিয়ে পেয়ে সেটাতে ধানের চারা রোপন করে নিজ দখলে নেন সাজু ও লেবু।
বেদখলিও জমি ফেরত পেয়ে আদালতকে সাধুবাদ জানিয়ে প্রকৃত মালিকরা বলেন প্রায় ১৪ বছর পর আমার বাবার ক্রয় কৃত জমি ফিরে পেলাম। এতেই প্রমাণিত হয় যে আইনের শাসন ব্যাবস্থা কার্যকর হয়েছে। যা বাস্তবে রুপ দিয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০। সম্পাদক : মো মাহাদী হাসান মানিক ।
ইমেইল : maniknews1980@gmail.com ।
@Copyright alifnews24.net