রংপুর ১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নীলফামারীতে প্রকৌশলীদের আলোচনা সভা ‘দেশের উন্নয়নে প্রকৌশলীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে’ নীলফামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা জলঢাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জলঢাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  নজরুল বর্ষ উপলক্ষে নীলফামারীতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নীলফামারীতে ড্যাবের তিনদিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু নীলফামারী সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত জলঢাকায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানিক উদ্বোধন সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী পরিবারের পাশে শায়লা সাঈদ তম্বী  

নীলফামারীতে প্রকৌশলীদের আলোচনা সভা ‘দেশের উন্নয়নে প্রকৌশলীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে’

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.2.10.0.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

দেশের অবকাঠামোগত উন্নয়ন ও টেকসই পরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। নীলফামারীতে স্থানীয় প্রকৌশলীদের আয়োজনে ‘প্রকৌশলীদের আলোচনা সভা-২০২৬’-এ এ আহ্বান জানানো হয়।
সোমবার (৩১ আগস্ট) নীলফামারী সার্কিট হাউজে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন।
সভায় বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের সহধর্মিণী তামান্না ইয়াসমিন। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন শহীদ জিয়া পরিষদ, নীলফামারীর সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।
আলোচনায় প্রকৌশলীদের পেশাগত দায়িত্ব ও মর্যাদা, দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে প্রকৌশলীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, একটি দেশের টেকসই উন্নয়নের জন্য দক্ষ প্রকৌশলী ও পরিকল্পিত অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি, গুণগত মান এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে প্রকৌশলীদের পেশাগত দক্ষতা ও নৈতিক দায়িত্ববোধ আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন বলেন, প্রকৌশলীরা শুধু অবকাঠামো নির্মাণের সঙ্গে যুক্ত নন; দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নেও তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দক্ষতা, সততা ও পেশাগত দায়িত্বশীলতার মাধ্যমে প্রকৌশলীরা দেশ ও মানুষের কল্যাণে আরও বড় অবদান রাখতে পারেন।
সভায় স্থানীয় প্রকৌশলীরা নিজেদের পেশাগত বিভিন্ন বিষয় ও সমস্যা তুলে ধরেন এবং ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয় প্রকৌশলীদের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

নীলফামারীতে প্রকৌশলীদের আলোচনা সভা ‘দেশের উন্নয়নে প্রকৌশলীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে’

নীলফামারীতে প্রকৌশলীদের আলোচনা সভা ‘দেশের উন্নয়নে প্রকৌশলীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে’

Update Time : ১২:৩৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬