রংপুর ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ডোমারে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন সাবেক সভাপতি ইলিয়াস হোসেন মাস্টারের উদ্যোগে নীলফামারীতে আরাফাত রহমান কোকোর স্মরণে প্রমিলা ফুটবল ম্যাচ জলঢাকায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত জলঢাকায় পপি’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৭৫০টি গাছের চারা বিতরণ নীলফামারীতে ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে রূপালী ব্যাংকের প্রচারণা পৌরসভার সংবাদ প্রকাশের পর দুই ওয়ার্ডে তিনটি করে মোট ৬টি সড়কবাতি বরাদ্ধ জলঢাকায় ব্র্যাকের ৩৯ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা, পুরস্কার পেল ১২৬ জন নীলফামারীতে ৬৬ জনের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত নীলফামারীর ডিমলায় ৯৫ বস্তা অবৈধ সার জব্দ

সাবেক সভাপতি ইলিয়াস হোসেন মাস্টারের উদ্যোগে নীলফামারীতে আরাফাত রহমান কোকোর স্মরণে প্রমিলা ফুটবল ম্যাচ

Advertisement
মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে নীলফামারীতে প্রমিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানি যাদুরহাট মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আয়োজনে এ খেলার আয়োজন করা হয়।
‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না’—এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত মেমোরিয়াল প্রমিলা ফুটবল ম্যাচে অংশ নেয় বাড়াইপাড়া ফুটবল একাডেমি ও গোল্ড কিং যুব স্পোর্টিং ক্লাব।
সাবেক ১৪ নম্বর চাপড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন মাস্টারের উদ্যোগে আয়োজিত এ খেলায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. গোলাম মাজেদ।
সভাপতির বক্তব্যে ইলিয়াস হোসেন মাস্টার বলেন, মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এ প্রমিলা ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে নারী ফুটবলারদের উৎসাহিত করা এবং ক্রীড়াঙ্গনে তাদের এগিয়ে নেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার মাধ্যমে এলাকায় খেলাধুলার পরিবেশ তৈরি করতে চান।
যাদুরহাট ক্রীড়া সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ ফুটবল ম্যাচে সার্বিক সহযোগিতা করে ১৪ নম্বর চাপড়া সরমজানী ইউনিয়ন বিএনপি।

Advertisement
Advertisement

Popular Post

ডোমারে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন

সাবেক সভাপতি ইলিয়াস হোসেন মাস্টারের উদ্যোগে নীলফামারীতে আরাফাত রহমান কোকোর স্মরণে প্রমিলা ফুটবল ম্যাচ

Update Time : ০৫:৫৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬