রংপুর ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জলঢাকায় দুর্ঘটনাকে কেন্দ্র করে ঢাকাগামী যাত্রীবাহী বাস আটক সংগলশী ইউপি নির্বাচনে অল্প ভোটে পরাজিত জিয়ার ৫০তম জন্মদিন ও দোয়া মাহফিল জলঢাকায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও যুব ঋন বিতরন ডোমারের চিলাহাটিতে দুইজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়ের পাঠদান, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, দুশ্চিন্তায় অভিভাবকেরা জলঢাকায় সততার অনন্য দৃষ্টান্ত: বিকাশের ভুল নম্বরে যাওয়া ৬৭ হাজার টাকা ফেরত দিলেন সফিকুল লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতে শেষ হলো নীলফামারীর বিশ্বমিনি ইজতেমা সৈয়দপুরে বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সৈয়দপুরে সিঁধ কেটে মসজিদের আইপিএস ও ব্যাটারি চুরি ডোমারের চিলাহাটি রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক নারী আহত বিভিন্ন দেশের নাগরিকের অংশগ্রহণে নীলফামারীতে জেলা ইজতেমা শুরু

পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর

Advertisement
Advertisement

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকা থেকে পথভ্রষ্ট এক কিশোরীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে পাটগ্রাম থানাধীন পাইকারপাড়া এলাকার সীমান্তবর্তী এলাকায় সাথী আক্তার নামে এক কিশোরীকে উদ্ভ্রান্ত অবস্থায় ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি বিজিবি টহল দলকে জানানো হলে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কিশোরীর সঙ্গে কথা বলেন এবং তার পরিচয় ও ঠিকানা জানতে পারেন।
কিশোরীর দেওয়া তথ্য অনুযায়ী, তার বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার কেচুয়ারচর গ্রামে। তার বাবা হেলাল সর্দার। পরে সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে কিশোরীর পরিচয় ও ঠিকানা নিশ্চিত করে বিজিবি।
এরপর ২২ সেপ্টেম্বর ভোরে কিশোরীর বাবা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্য পাটগ্রাম সীমান্তে উপস্থিত হন। সেখানে পরিচয় শনাক্ত ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বিজিবি কিশোরীটিকে নিরাপদে তার পরিবারের কাছে হস্তান্তর করে।
৫১ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় পথভ্রষ্ট ওই কিশোরীকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Advertisement

জলঢাকায় দুর্ঘটনাকে কেন্দ্র করে ঢাকাগামী যাত্রীবাহী বাস আটক

পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর

Update Time : ০২:৩০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬