রংপুর ১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
কামারপুকুরের ৭ নং ওয়ার্ডের জনপ্রিয় ব্যক্তি আশরাফুল আলম আলোচনায় শীর্ষে সম্পাদকীয় – ডেঙ্গু বাড়ছে, দেশের প্রায় সকল অঞ্চলেই বিস্তার জলঢাকায় লাশের  গাড়ি নিয়ে সড়ক অবরোধ জলঢাকায় লাশ বহনকারী গাড়ি নিয়ে রাস্তা অবরোধ করে খুনিদের বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন উন্নয়নের অঙ্গীকার নিয়ে মাঠে রাজু হোসেন পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর সৈয়দপুরে যাত্রীবাহী বাস থেকে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‘গুপ্ত, দোসর ও জামায়াতের সঙ্গে আঁতাতমুক্ত’ কমিটি চান নীলফামারীর তৃণমূল নীলফামারীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, জরিমানা কিশোরগঞ্জে মাদ্রাসায় ২৩ শিক্ষক-কর্মচারীর নিয়োগে জালিয়াতির অভিযোগ

পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকা থেকে পথভ্রষ্ট এক কিশোরীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে পাটগ্রাম থানাধীন পাইকারপাড়া এলাকার সীমান্তবর্তী এলাকায় সাথী আক্তার নামে এক কিশোরীকে উদ্ভ্রান্ত অবস্থায় ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি বিজিবি টহল দলকে জানানো হলে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কিশোরীর সঙ্গে কথা বলেন এবং তার পরিচয় ও ঠিকানা জানতে পারেন।
কিশোরীর দেওয়া তথ্য অনুযায়ী, তার বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার কেচুয়ারচর গ্রামে। তার বাবা হেলাল সর্দার। পরে সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে কিশোরীর পরিচয় ও ঠিকানা নিশ্চিত করে বিজিবি।
এরপর ২২ সেপ্টেম্বর ভোরে কিশোরীর বাবা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্য পাটগ্রাম সীমান্তে উপস্থিত হন। সেখানে পরিচয় শনাক্ত ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বিজিবি কিশোরীটিকে নিরাপদে তার পরিবারের কাছে হস্তান্তর করে।
৫১ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় পথভ্রষ্ট ওই কিশোরীকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Popular Post

কামারপুকুরের ৭ নং ওয়ার্ডের জনপ্রিয় ব্যক্তি আশরাফুল আলম আলোচনায় শীর্ষে

পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর

Update Time : ০২:৩০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬