রংপুর ০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শারদীয় দুর্গাপূজায় ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের শুভেচ্ছা জলঢাকা পাঠান পাড়া এম. ইউ. আলিম মাদ্রাসায় নবগঠিত এডহক কমিটির সভাপতিকে ফুলেল শুভেচছা নীলফামারীতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত দুর্গাপূজা ঘিরে নীলফামারীর ৮১২ মণ্ডপে এসআরবির বিশেষ নিরাপত্তা নীলফামারীতে শাপলা যুব সংঘ ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নীলফামারীতে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত নীলফামারীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রত্যাহার দাবিতে মানববন্ধন ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ১০ পিস নীলফামারীতে পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নীলফামারীতে বিচারক শূন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, দায়িত্ব পালনে অনীহা ভারপ্রাপ্ত বিচারকের

জলঢাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি ঘিরে দলটির উপজেলা ও পৌর শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
Advertisement
Advertisement

মঙ্গলবার সকালে উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, শ্রমিক দল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

র‌্যালিটি জলঢাকা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।

Advertisement

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী দিলদার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি রশিদুল ইসলাম বাঙালি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাজান করিব লেলিন।

Advertisement
Advertisement

সভায় প্রধান বক্তার বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর রহমান বাবু। এ সময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি দলের নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

Advertisement

বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীদলের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আবেদ আলী, শ্রমিক দলের উপজেলা সদস্য সচিব ইউনুস আলী, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মমিনুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এবং ছাত্রদলের উপজেলা আহ্বায়ক মমতাজুল ইসলাম মিঠুসহ উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবনেতা আবু তোরাব ইমন।

পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে জলঢাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

Advertisement
Popular Post

শারদীয় দুর্গাপূজায় ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের শুভেচ্ছা

জলঢাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

Update Time : ০৭:৪৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬