রংপুর ১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
স্বামী-সন্তানের মুখে হাসি ফোটাতে প্রবাসে গিয়ে আগুনে দগ্ধ! জলঢাকার তহমিনা! আজ বেঁচে থাকার আকুতি সৈয়দপুরে চলছে পাঁচ দিনব্যাপী বইমেলা নীলফামারীতে শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন প্রকৌশলী তুহিন সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে শিক্ষিকা নিহত জলঢাকায় দুর্ঘটনাকে কেন্দ্র করে ঢাকাগামী যাত্রীবাহী বাস আটক সংগলশী ইউপি নির্বাচনে অল্প ভোটে পরাজিত জিয়ার ৫০তম জন্মদিন ও দোয়া মাহফিল জলঢাকায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও যুব ঋন বিতরন ডোমারের চিলাহাটিতে দুইজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়ের পাঠদান, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, দুশ্চিন্তায় অভিভাবকেরা জলঢাকায় সততার অনন্য দৃষ্টান্ত: বিকাশের ভুল নম্বরে যাওয়া ৬৭ হাজার টাকা ফেরত দিলেন সফিকুল লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতে শেষ হলো নীলফামারীর বিশ্বমিনি ইজতেমা

সৈয়দপুরে চলছে পাঁচ দিনব্যাপী বইমেলা

Advertisement
Advertisement

জয়নাল আবেদীন হিরো,স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য বইমেলা শুরু হয়েছে। শেষ হবে ৮ নভেম্বর ৷

Advertisement
Advertisement

এর আগে ৪ নভেম্বর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানটির নিজস্ব খেলার মাঠে এই বইমেলার আনুষ্ঠানিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ২২২ পদাতিক ব্রিগেড কমান্ডার, সৈয়দপুর সেনানিবাসের স্টেশন কমান্ডার এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসউদুর রহমান, পিএসসি। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

Advertisement

অনুষ্ঠানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ, পিএসসি, জি, আর্টিলারি; উপাধ্যক্ষ (কলেজ) খোন্দকার আব্দুল আলীম; উপাধ্যক্ষ (স্কুল) মুহাম্মদ মোহায়মিনুল কবীর এবং উপাধ্যক্ষ (ইংলিশ ভার্সন) মো. শফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলাসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।

Advertisement

আয়োজক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি এবং সব স্তরের মানুষের জ্ঞানের পরিধি সমৃদ্ধ করার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় প্রায় ১৫টি স্টল স্থান পেয়েছে। বইয়ের পাশাপাশি এতে শিল্পকর্ম সামগ্রী প্রদর্শন ও বিক্রি, পিঠা মেলা, বিজনেস প্রপোজাল, বিজ্ঞান মেলা এবং সাংস্কৃতিক ঐতিহ্য ও ইতিহাস বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। মেলায় বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বুধবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত।

Advertisement

Popular Post

স্বামী-সন্তানের মুখে হাসি ফোটাতে প্রবাসে গিয়ে আগুনে দগ্ধ! জলঢাকার তহমিনা! আজ বেঁচে থাকার আকুতি

সৈয়দপুরে চলছে পাঁচ দিনব্যাপী বইমেলা

Update Time : ০৪:০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬