রংপুর ০৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জলঢাকায় জমি নিয়ে বিরোধ : প্রাণনাশের হুমকির অভিযোগ জলঢাকায় এতিমখানা মাদ্রাসার জমির উপর দিয়ে রাস্তা তৈরীর অভিযোগ জলঢাকায় এনসিপির পথসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ জলঢাকায় এনসিপির পথসভা, বক্তব্য দিলেন নাসির উদ্দিন পাটোয়ারী জলঢাকায় জাতীয় নাগরিক পার্টি, এনসিপি’র পথসভায় স্থানীয় নির্বাচনে লিয়নকে প্রার্থী ঘোষণা ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে জেলা প্রশাসক জলঢাকায় পথরোধ করে উত্ত্যক্তের পর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূ অপহরণের অভিযোগ ‘ভূমিদস্যু’ আখ্যা দিয়ে একপাক্ষিক সংবাদ প্রকাশের অভিযোগ; নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা দাবি ডোমারে ট্রাকচাপায় ৪ জন নিহতের ঘটনায় ঘাতক চালক বগুড়া থেকে গ্রেপ্তার জলঢাকায় কোটি টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে কাঠের ব্রীজ 

ডোমারে ট্রাকচাপায় ৪ জন নিহতের ঘটনায় ঘাতক চালক বগুড়া থেকে গ্রেপ্তার

নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাকচাপায় মা ও তাঁর দুই সন্তানসহ চারজন নিহত হওয়ার আলোচিত ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মো. খোকন সাকিদারকে (৩৫) বগুড়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। দুর্ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
র‌্যাব জানায়, গ্রেপ্তার খোকন সাকিদার বগুড়া জেলার গাবতলী উপজেলার গোলাবাড়ী গ্রামের ইব্রাহিমের ছেলে।
র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১২ জুলাই দুপুরে প্রতিমা রানী রায় তাঁর দুই সন্তানকে নিয়ে ভ্যানে করে ডোমার উপজেলার শিয়ালডাঙ্গী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে মটুকপুর তিনতলা মসজিদসংলগ্ন এলাকায় পৌঁছালে বগুড়া-ট-১১-২৪৭২ নম্বরের একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি সড়কের পাশের খাদে উল্টে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রতিমা রানী রায় (২৮), তাঁর ছেলে যাদব কৃষ্ণ (৪), মেয়ে পৃত্তশা (৭) এবং ভ্যানচালক পরিমল চন্দ্র রায়কে (৩৮) মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকটি সড়কের পাশের একটি গাছে আটকে গেলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় নিহত প্রতিমা রানী রায়ের স্বামী শ্রী প্রদীপ চন্দ্র রায় গত ১৬ জুলাই ডোমার থানায় অজ্ঞাত ট্রাকচালকের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তের অংশ হিসেবে র‌্যাব-১৩-এর নীলফামারী ক্যাম্প ও র‌্যাব-১২-এর বগুড়া ইউনিটের যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (১৮ জুলাই) রাত ৮টা ৪৫ মিনিটে বগুড়া জেলার গাবতলী থানার বালিয়াদিঘী চারমাথা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ট্রাকচালক খোকন সাকিদারকে গ্রেপ্তার করে।
র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Popular Post

জলঢাকায় জমি নিয়ে বিরোধ : প্রাণনাশের হুমকির অভিযোগ

ডোমারে ট্রাকচাপায় ৪ জন নিহতের ঘটনায় ঘাতক চালক বগুড়া থেকে গ্রেপ্তার

Update Time : ০৭:৫৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬