রংপুর ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নীলফামারী সদরের প্রতিটি ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ কমিটি জলঢাকায় আওয়ামীলীগ কর্মীর মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন  সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে নীলফামারীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা ডোমারে ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ ২১ বছর পর আবারও একসঙ্গে স্কুলজীবনের বন্ধুরা নীলফামারীতে ৬ নভেম্বর এসএসসি ২০০৫ ব্যাচের মিলনমেলা নাশকতার মামলায় সৈয়দপুর সেচ্ছাসেবকলীগ নেতা বাদল গ্রেফতার জলঢাকায় ৬ বছরের শিশুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা, থানায় দুই পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ নীলফামারীতে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার জলঢাকায় এডহক কমিটির সভাপতি মামুনকে সংবর্ধনা দিলেন স্কুল কর্তৃপক্ষ

নীলফামারী সদরের প্রতিটি ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ কমিটি

নীলফামারী সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে নদী, খাল ও ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে পৃথক কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। অবৈধ বালু উত্তোলন বন্ধ, তদারকি, জনসচেতনতা সৃষ্টি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করবে এসব কমিটি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়। গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত ও কার্যবিবরণীর আলোকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সভাপতি এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে সদস্য-সচিব করে কমিটি গঠন করা হয়েছে। এতে নীলফামারী থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি, সংশ্লিষ্ট ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত আসনের ইউপি সদস্য, সভাপতির মনোনীত একজন গণ্যমান্য ব্যক্তি, সংশ্লিষ্ট ওয়ার্ডের মহল্লাদার এবং ইউনিয়নের দফাদারকে সদস্য করা হয়েছে।
কমিটির সদস্যরা নিজ নিজ ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিয়মিত পর্যবেক্ষণ করে কোথাও অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে কি না তা দেখবেন। অবৈধ বালু উত্তোলনের খবর পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে উত্তোলন বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পাশাপাশি উপজেলা প্রশাসনকে অবহিত করবেন।
এ ছাড়া উপজেলা প্রশাসন কিংবা সহকারী কমিশনার (ভূমি) পরিচালিত মোবাইল কোর্ট ও টাস্কফোর্স অভিযানে কমিটির সদস্যরা প্রয়োজনীয় তথ্য ও সার্বিক সহযোগিতা করবেন।
অবৈধভাবে ড্রেজার বা অন্য কোনো উপায়ে বালু উত্তোলনের ক্ষতিকর দিক সম্পর্কে স্থানীয় জনগণকে সচেতন করতে সভা ও প্রচারণারও আয়োজন করবে কমিটি। পাশাপাশি প্রতি মাসে অন্তত একটি সভা করে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন পরবর্তী মাসের ৫ তারিখের মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পাঠাতে হবে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে নদী, খাল ও কৃষিজমির ক্ষতি রোধের পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে নজরদারি জোরদার হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Advertisement

Update Time : ০৬:৫৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬