
‘কারিগরি শিক্ষা নিন, বদলে যাবে আপনার দিন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
Advertisement
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) নীলাচল সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
টিটিসির অধ্যক্ষ মো. মাসুদ রানার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহসিন।
সেমিনারে বক্তারা বলেন, বিদেশে যাওয়ার আগে প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জনের পাশাপাশি বৈধ অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি প্রতারণা ও নানা ধরনের ঝুঁকি থেকে নিরাপদ থাকা সম্ভব।
বক্তারা আরও বলেন, দক্ষ জনশক্তি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই বিদেশগামীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা এবং নিরাপদ ও বৈধ পথে বিদেশ যাওয়ার বিষয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন।
সেমিনারে বিভিন্ন দেশে গমনকারী ১৩০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
Advertisement
নাসির উদ্দিন শাহ মিলন: বার্তা সম্পাদক 


















