• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
Headline :
নীলফামারীর কিশোরগঞ্জে আলোচিত হত্যা মামলার আসামি গ্রেফতার বুটেক্সের ৫২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত সংস্কার কাজে বছর যেতেই বুড়ি তিস্তা রক্ষা বাঁধে ধস: বালু সিন্ডিকেটের দৌরাত্ম্যে জনদুর্ভোগ চরমে জলঢাকায় গোলনা ইউনিয়নে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ কমিটি অনুমোদন দিলেন ওসি জলঢাকায় পথচারী রিক্সা ও ভ্যান চালকদের মাঝে গাছের চারা বিতরন ইসলামিক দাওয়াহ্ সেন্টারের অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সড়ক দূর্ঘটনায় ডোমারের এক সাবেক সেনা সদস্যর মৃত্যু ​বিশ্বকাপ ফুটবল ২০২৬ : ​খেলাধূলা হতে পারে পরিবার ও সমাজে সম্প্রীতির সেতুবন্ধন জলঢাকায় প্রযুক্তিগত অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য বিস্তার প্রতিরোধ বিষয়ক জনসচেতনতা মুলক সভা নীলফামারীতে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ সমাবেশ, স্বেচ্ছাসেবক দলের শান্তি মিছিল

জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা

রাশেদুজ্জামান সুমন / ২৭৮ Time View
Update : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

রাশেদুজ্জামান সুমন : সারাদেশে চলমান তেল সংকটের কারণে নীলফামারী জলঢাকা সাংবাদিক এবং সরকারি চাকুরীজীবিরা জ্বালানি তেল না পাওয়ার কারণে  ব‍্যাঘাত ঘটছে তাদের কার্যক্রমে।

এজন্য উপজেলা প্রশাসন সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিদের জ্বালানি তেলের ব‍্যাবস্হা করে দিলেন। প্রশাসনের  উদ্যেগে শুক্রবার দুপুরে হামিদা বানু ফিলিং স্টোশনে তিনটা থেকে শুধুমাত্র সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিদের মাঝে পেট্রোলের ব‍্যাবস্থা করেন। তেল পেয়ে সন্তোষ প্রকাশ করে ইওএনও কে ধন্যবাদ জানিয়েছে সংশ্লিষ্টরা।

তারা বলেন আমরা কতদিন ধরে পাম্পে লাইনে থেকেও তেল  পাওয়া যায় না কিছু অসাধু মানুষের কারণে। আজ তেল পেয়ে সবার মুখে খুশীর ঝিলিক লক্ষ্য করা গেছে। এরকম ভাবে প্রতি সপ্তাহে তেল দেয়ার দাবী জানান তারা। কৈমারী ইউনিয়নের গাবরোল সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম দুলু বলেন, ” আমি আমি বেশ কয়েকদিন পাম্পে গিয়ে তেল পাইনি তাদের অব‍্যাবস্থাপনার কারণে।

আজ এখানে এসে তেল পেয়ে খুব ভালো লাগছে। ধন্যবাদ কতৃপক্ষকে”। কৃষি উপসহকারী কর্মকর্তা জুয়েল সরকার জানান,’ ইউএনও স‍্যারের এই উদ্যেগকে সাধুবাদ জানাই। তিনি আমাদের কথা ভেবে তেলের ব‍্যাবস্থা করেছেন। যতদিন তেল সংকট থাকবে ততদিন যেন উনি এভাবেই আমাদের তেলের ব‍্যাবস্থা করে দেন”।

সিনিয়র সাংবাদিক মাহাদী হাসান মানিক বলেন,” দুই মাস থেকে তেল সংকটের কারণে কোথাও গিয়ে তথ্য সংগ্রহ করতে পারিনি। এরকম ব‍্যাবস্থা করায় আমরা সকল সাংবাদিকরা খুশী”। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ট‍্যাক অফিসার কামরুজ্জামান বলেন,” আজকে এখানে সাতশত মোটরসাইকেলে  সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিদের মধ্যে ছয়শত  টাকা করে তেল দেয়া হয়েছে। অন্য কাউকে তেল দেয়া হয়নি”।

উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন,” অফিস ডেতে চাকরিজীবিরা তেল নিতে নির্ধারিত সময়ে লাইনে দাড়াতে পারেনা। একইভাবে সাংবাদিকেরা ও সংবাদ সংগ্রহের জন্য উপজেলার বিভিন্ন প্রান্তে অবস্থান করায় দীর্ঘক্ষণ তাদের পক্ষে লাইনে দাঁড়িয়ে থাকা সম্ভব হয়না। এজন্য তারা তাদের প্রয়োজনীয় তেল ও নিতে পারেনা। সামনে ২৩ তারিখ থেকে ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি তেল(পেট্রোল, অকটেন) দেওয়া হবে। এর আগে এ উদ্যোগের উদ্দেশ্যই হলো ব্যস্ত পেশাজীবিদের জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিত করা”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category