রংপুর ১১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জলঢাকায় সন্ধা হলেই চলে জুয়ার আয়োজন : এদের খুটির জোর কোথায় জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন? সৈয়দপুর উপজেলা যুবদলের সিঃ যুগ্ম আহ্বায়ক হলেন সানারুল ইসলাম জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারী জেলা বিএনপির দোয়া মাহফিল জলঢাকায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার !! পরিকল্পিত হত্যা মর্মে স্বজনদের অভিযোগ ডোমারে প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন ঢাবিতে নীলফামারীর কৃতী শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত পঞ্চগড়ে মাধুপাড়া বিজিবি বিওপি উদ্বোধন নীলফামারী বড় মাঠ দখলমুক্ত, অবৈধ দোকান উচ্ছেদে স্বস্তি খেলোয়াড়-শিক্ষার্থীসহ মাঠপ্রেমীদের

নীলফামারীর কিশোরগঞ্জে আলোচিত হত্যা মামলার আসামি গ্রেফতার

নীলফামারীর কিশোরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আলোচিত একটি হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) পুলিশ মিডিয়া সেল নীলফামারী থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নীলফামারী জেলার পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন-এর সার্বিক তদারকি ও দিকনির্দেশনায় এবং কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফর রহমান-এর তত্ত্বাবধানে থানার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে কিশোরগঞ্জ থানার এফআইআর নং-০১, তারিখ ২ জুন ২০২৬ (জিআর নং-১৫১) এর আলোচিত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোঃ আসাদুজ্জামান বিটু (২৭)-কে গ্রেফতার করা হয়। তিনি কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া দোলাপাড়া (গড়েরপাড়) এলাকার বাসিন্দা এবং মোঃ আহসান আলীর ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার কবিরাজ হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলাটি দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩/৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪/৫০৬/৩৪ ধারায় দায়ের করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে কঠোর পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Popular Post

জলঢাকায় সন্ধা হলেই চলে জুয়ার আয়োজন : এদের খুটির জোর কোথায় জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন?

নীলফামারীর কিশোরগঞ্জে আলোচিত হত্যা মামলার আসামি গ্রেফতার

Update Time : ০২:৩৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬