রংপুর ০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নীলফামারী সদরের প্রতিটি ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ কমিটি জলঢাকায় আওয়ামীলীগ কর্মীর মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন  সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে নীলফামারীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা ডোমারে ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ ২১ বছর পর আবারও একসঙ্গে স্কুলজীবনের বন্ধুরা নীলফামারীতে ৬ নভেম্বর এসএসসি ২০০৫ ব্যাচের মিলনমেলা নাশকতার মামলায় সৈয়দপুর সেচ্ছাসেবকলীগ নেতা বাদল গ্রেফতার জলঢাকায় ৬ বছরের শিশুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা, থানায় দুই পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ নীলফামারীতে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার জলঢাকায় এডহক কমিটির সভাপতি মামুনকে সংবর্ধনা দিলেন স্কুল কর্তৃপক্ষ

জীবিকার একমাত্র সম্বল হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অসহায় ভ্যানচালক আতিকুল ইসলাম

  • আবেদ আলী
  • Update Time : ০৮:৩০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১৪৩ Time View

Oplus_16908288

আবেদ আলী

Advertisement
Advertisement
: পেটের টানে যারা প্রতিদিন হাড়ভাঙা পরিশ্রম করেন, তাদের কাছে জীবিকার একটি ভ্যান কেবল বাহন নয়, বরং পুরো পরিবারের বেঁচে থাকার অবলম্বন। নীলফামারীর জলঢাকায় এমনি এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে, যেখানে চোরচক্রের নির্মম শিকার হয়ে সর্বস্ব হারিয়েছেন ৫৫ বছরের এক অসহায় বৃদ্ধ আতিকুল ইসলাম।

গতকাল দুপুরে জলঢাকা পৌর শহরের জিরোপয়েন্ট মোড় এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ​কান্নাজড়িত কণ্ঠে আতিকুল ইসলাম জানান, দুপুরে পৌর শহরের কাঁচামাল আনলোড করার পর তিনি ভ্যানটি উপজেলা সড়কের জিরোপয়েন্ট মোড়ে রেখেছিলেন। সামান্য সময়ের জন্য একটি ভাড়ার কথা বলতে যাওয়ার ফাঁকেই ঘটে বিপত্তি। ফিরে এসে তিনি দেখেন, তার জীবিকার একমাত্র সম্বল ভ্যানটি আর সেখানে নেই। চারদিকে অনেক খোঁজাখুঁজি করেও ভ্যানটির আর কোনো সন্ধান পাননি তিনি।

Advertisement

​ভ্যান হারানোর পর থেকেই শোকে ও কান্নায় ভেঙে পড়েছেন এই বৃদ্ধ। বারবার চোখের জল মুছতে মুছতে তিনি বলেন, “এই ভ্যানটি চালিয়েই আমার পরিবারের ১০ জনের জীবন-জীবিকা নির্বাহের একমাত্র ভরসা চলত। এখন আমার এই সংসার কীভাবে চলবে, পরিবারের মুখে কীভাবে খাবার তুলে দেব, আমি কিছুই বুঝতে পারছি না।

​একটি পরিবারের ১০টি মুখের অন্ন জোগানোর একমাত্র মাধ্যম এভাবে চুরি হয়ে যাওয়ায় স্থানীয় সাধারণ মানুষের মনেও গভীর ক্ষোভ ও অনুকম্পার সৃষ্টি হয়েছে। সমাজের বিত্তবান মানুষ ও প্রশাসনের একটু সহযোগিতা এবং দ্রুত ভ্যানটি উদ্ধার করা গেলে হয়তো আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে পারবেন এই অসহায় আতিকুল ইসলাম। অসহায় এই মানুষটির পাশে দাঁড়াতে এবং তার ভ্যানটি উদ্ধার করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সচেতন মহলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

Advertisement

নীলফামারী সদরের প্রতিটি ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ কমিটি

জীবিকার একমাত্র সম্বল হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অসহায় ভ্যানচালক আতিকুল ইসলাম

Update Time : ০৮:৩০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬