রংপুর ০৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নীলফামারী সদরের প্রতিটি ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ কমিটি জলঢাকায় আওয়ামীলীগ কর্মীর মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন  সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে নীলফামারীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা ডোমারে ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ ২১ বছর পর আবারও একসঙ্গে স্কুলজীবনের বন্ধুরা নীলফামারীতে ৬ নভেম্বর এসএসসি ২০০৫ ব্যাচের মিলনমেলা নাশকতার মামলায় সৈয়দপুর সেচ্ছাসেবকলীগ নেতা বাদল গ্রেফতার জলঢাকায় ৬ বছরের শিশুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা, থানায় দুই পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ নীলফামারীতে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার জলঢাকায় এডহক কমিটির সভাপতি মামুনকে সংবর্ধনা দিলেন স্কুল কর্তৃপক্ষ

পঞ্চগড়ে ৫৬ বিজিবির অভিযানে ভারতীয় কীটনাশক জব্দ

পঞ্চগড় সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২১ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের কীটনাশক জব্দ করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।
শনিবার (২৫ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে পঞ্চগড় সদর উপজেলার মেহেরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
৫৬ বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান দমন ও সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় জয়ধরভাঙ্গা বিওপির একটি বিশেষ টহল দল নায়েব সুবেদার মীর শহীদ মণ্ডলের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ৭৬০/৩১-এস থেকে প্রায় ৪৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেহেরপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের কীটনাশক জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে— SHARP ব্র্যান্ডের ৪৬ প্যাকেট (মূল্য ১৬ হাজার ১০০ টাকা), NANO UREA-এর ২ বোতল (মূল্য ১ হাজার টাকা), PROFEX SUPER-এর ৪ বোতল (মূল্য ২ হাজার ৪০০ টাকা) এবং HEXSTAR PLUS-এর ৮ বোতল (মূল্য ১ হাজার ৬০০ টাকা)। জব্দকৃত মালামালের মোট মূল্য ২১ হাজার ১০০ টাকা।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) জানায়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। মাদকদ্রব্যসহ সব ধরনের অবৈধ চোরাচালান রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
Advertisement

Advertisement
Advertisement

নীলফামারী সদরের প্রতিটি ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ কমিটি

পঞ্চগড়ে ৫৬ বিজিবির অভিযানে ভারতীয় কীটনাশক জব্দ

Update Time : ১২:৩২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬