রংপুর ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার নীলফামারীতে জেলা আইনজীবী সমিতির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জলঢাকায় ডেমোক্রেসিওয়াচ ‘ফেসিং’ প্রকল্পের আওতায় নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নে কৃষকদের মাঝে সার কার্ড বিতরণ জলঢাকায় রাস্তা বন্ধ করে দিয়ে মটর সাইকেল আটক! অত:পর পুলিশ কতৃক উদ্ধার  মোবাইল ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের জলঢাকায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রামাণ্য চিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত জলঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কমেট চৌধুরীর নেতৃত্বে বনাঢ়্য র‍্যালী ও সমাবেশ জলঢাকায় ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষ নিহত ১, আহত ২, ঘাতক ট্রাক আটক জলঢাকায় দেদারছে চলছে ফসলি জমির মাটি কাটা

পঞ্চগড়ে ৫৬ বিজিবির অভিযানে ভারতীয় কীটনাশক জব্দ

Advertisement

পঞ্চগড় সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২১ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের কীটনাশক জব্দ করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।
শনিবার (২৫ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে পঞ্চগড় সদর উপজেলার মেহেরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
৫৬ বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান দমন ও সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় জয়ধরভাঙ্গা বিওপির একটি বিশেষ টহল দল নায়েব সুবেদার মীর শহীদ মণ্ডলের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ৭৬০/৩১-এস থেকে প্রায় ৪৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেহেরপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের কীটনাশক জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে— SHARP ব্র্যান্ডের ৪৬ প্যাকেট (মূল্য ১৬ হাজার ১০০ টাকা), NANO UREA-এর ২ বোতল (মূল্য ১ হাজার টাকা), PROFEX SUPER-এর ৪ বোতল (মূল্য ২ হাজার ৪০০ টাকা) এবং HEXSTAR PLUS-এর ৮ বোতল (মূল্য ১ হাজার ৬০০ টাকা)। জব্দকৃত মালামালের মোট মূল্য ২১ হাজার ১০০ টাকা।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) জানায়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। মাদকদ্রব্যসহ সব ধরনের অবৈধ চোরাচালান রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
Advertisement
Advertisement

Popular Post

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

পঞ্চগড়ে ৫৬ বিজিবির অভিযানে ভারতীয় কীটনাশক জব্দ

Update Time : ১২:৩২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬