রংপুর ০১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
এডিপির অর্থায়নে ডোমারে বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ গ্রাম পুলিশকে পোশাক দিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দপুরে উপজেলা প্রশাসনের ক্রীড়া সামগ্রী বিতরণ সন্তানকে লিখে দিলেও সম্পত্তি বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী  ডিমলায় জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের আহ্বায়কসহ গ্রেফতার ৮ সৈয়দপুরে প্রীতি ফুটবল ম্যাচে উপজেলা প্রশাসন একাদশকে ২-১ গোলে হারিয়ে চাম্পিয়ন সাংবাদিক একাদশ  নীলফামারীতে হাইড্রোলিক হর্নবিরোধী অভিযানে ৫ হাজার ৭০০ টাকা জরিমানা, ৭টি হর্ন ধ্বংস পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবির অভিযানে ইয়াবা ও অন্যান্য আলামতসহ যুবক আটক পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবির যৌথ অভিযানে ইয়াবাসহ নারী আটক অধ্যক্ষ এ কে এম সিদ্দিকুর রহমানের নেতৃত্বে বদলে যাচ্ছে নীলফামারী সরকারি কলেজের চিত্র

ডিমলায় জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের আহ্বায়কসহ গ্রেফতার ৮

জয়নাল আবেদীন হিরো, স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর ডিমলায় জুয়া খেলার আসর থেকে উপজেলা যুবদলের আহ্বায়কসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (২৯ জুলাই) গভীর রাতে উপজেলার শালহাটি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা যুবদলের আহ্বায়ক ও বাবুরহাট এলাকার মো. শাহাদাত হোসেনের ছেলে শহিদুল ইসলাম সেলিম (৪২), সুরেশ সিংহ রায়ের ছেলে নির্মলেন্দ রায় (৪৬), মৃত শুজারু বর্মণের ছেলে দীনবন্ধু রায় (৫৪), বজেন্দ্র রায়ের ছেলে বিপুল রায় (৩২), সালহাটি এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে লাবলু ইসলাম (২৮), আকাশকুড়ি এলাকার নুরুল হকের ছেলে রফিকুর ইসলাম (৩২), মৃত দেলোয়ার হোসেন ছেলে নুর ইসলাম (৪৫), জলঢাকা উপজেলার পশ্চিম গোলমন্ডা মৃত তালেব মোখছেদুর রহমান (৪০)।

থানা সূত্রে জানা যায়, গতকাল রাতে গ্রেপ্তারকৃতরা শালহাটি এলাকার একটি বাড়িতে জুয়া খেলছিলেন। এসময়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে উপজেলা যুবদলের আহ্বায়কসহ ৮ জনকে গ্রেপ্তার করেন। এছাড়াও সেখান থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

ডিমলা থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার বলেন, জুয়া খেলার আসর থেকে তাদের গ্রেপ্তার করে মামলা দায়ের করা হয়েছে। আজকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

Popular Post

এডিপির অর্থায়নে ডোমারে বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ

yhh

ডিমলায় জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের আহ্বায়কসহ গ্রেফতার ৮

Update Time : ০৫:২১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬