রাশেদুজ্জামান সুমন : নীলফামারীর জলঢাকায় পূর্ব শত্রুতার জের ধরে নজরুল ইসলাম (৩৬)নামের এক রিপ্রেজেন্টিভ কে পথরোধ করে অর্থ ছিনিয়ে নেওয়া সহ তার ব্যবহারিত লাল ও কালো রংয়ের মটর সাইকেল যার রেজিষ্ট্রেশন নং হ-১৩-৭৩৯১ আটক করেছে তারই প্রতিবেশী। ঘটনাটি উপজেলার পূর্ব গোলমুন্ডা ইউনিয়ন এর নাড্ডাপাড়ায়। জানা গেছে, উক্ত এলাকার চারআানী নামক স্থান দিয়ে নিজ কর্মস্থল জলঢাকায় মটর সাইকেল যোগে নিয়মিত চলাচল করতো আনছারুল হকের ছেলে নজরুল ইসলাম। হটাৎ সোমবার সকাল ১০ টায় তাকে লাঞ্ছিত করে পকেটে থাকা ৫,০০০/-টাকা সহ মটর সাইকেল ছিনিয়ে নেয় তারই প্রতিবেশী প্রয়াত জাকের মাহমুদ এর ছেলে মনির উদ্দীন,ও তার ছেলে আলমগীর হোসেন। এসময় নজরুল চিৎকার করলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। পরক্ষণে স্থানীয় থানায় বিষয়টি অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মটর সাইকেলটি উদ্ধার করে। নজরুল ইসলাম জানান, সুধু মটর সাইকেল ছিনতাই ছাড়াও আমাদের ও জনগনের একমাত্র যাতায়াতের সরকারি রাস্তাও বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেন তারা। এ ব্যাপারেও জলঢাকা থানায় অভিযোগ দায়ের করেছি