রংপুর ০৫:২২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নে কৃষকদের মাঝে সার কার্ড বিতরণ জলঢাকায় রাস্তা বন্ধ করে দিয়ে মটর সাইকেল আটক! অত:পর পুলিশ কতৃক উদ্ধার  মোবাইল ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের জলঢাকায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রামাণ্য চিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত জলঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কমেট চৌধুরীর নেতৃত্বে বনাঢ়্য র‍্যালী ও সমাবেশ জলঢাকায় ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষ নিহত ১, আহত ২, ঘাতক ট্রাক আটক জলঢাকায় দেদারছে চলছে ফসলি জমির মাটি কাটা নীলফামারীতে জাতীয় সমবায় দিবস পালিত, শ্রেষ্ঠ তিন সমবায়ীকে সম্মাননা নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জলঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে জাসাসকে আমন্ত্রণ জানানো হয়নি, নেতাকর্মীদের ক্ষোভ

উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নে কৃষকদের মাঝে সার কার্ড বিতরণ

Advertisement

মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নে ফসল উৎপাদনের ক্ষেত্রে সারের পরিমিত ব্যবহার নিশ্চিত ও কৃষক পর্যায়ে নির্বিঘ্নে সার প্রাপ্তির লক্ষ্যে এলাকার কৃষকদের তথ্য সংগ্রহ ও সার কার্ড বিতরণ করা হয়েছে।
‎
‎সোমবার ৯ নভেম্বর ভোগডাবুড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বটতলী ফোরকানিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে ২শত ৮০ জন কৃষকের মাঝে এ সার কার্ড বিতরণ করা হয়।

Advertisement
Advertisement

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্ড বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ রফিকুল ইসলাম, ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফায়জুল বারী, স্বপন কুমার রায়, লিটন মহন্ত, এবং ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম নুরু ও সাবেক ইউপি সদস্য লিটন ইসলামসহ এলাকার স্থানীয় কৃষকেরা।
‎
‎কার্ড বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, ডিলারদের কাছ থেকে কৃষকরা যেন সঠিকভাবে ও নিয়ম অনুযায়ী সার পেতে পারেন, সে লক্ষ্যেই সার কার্ড বিতরণ করা হচ্ছে। বর্তমান সরকার কৃষকবান্ধব। কৃষকদের কল্যাণের কথা বিবেচনা করে সার কার্ড ও কৃষক কার্ডের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিনি কৃষকদের বিভিন্ন কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
‎
‎এসময় ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু বলেন, বর্তমানে দেশে সারের কোনো সংকট নেই। কৃষকদের জমির পরিমাণ ও প্রয়োজন অনুযায়ী সঠিকভাবে সার বিতরণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি কৃষকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, যাদের জমি নেই, তারাও যেন অযথা সারের লাইনে দাঁড়িয়ে প্রকৃত কৃষকদের ভোগান্তিতে না ফেলেন। এবং সার নিয়ে কোনো ধরনের গুজব ছড়ানো হলে সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে বলে তিনি জানিয়েছেন।
‎
‎এবিষয়ে সংশ্লিষ্টরা জানান, কৃষকদের সঠিক তথ্যের ভিত্তিতে সার বিতরণ কার্যক্রম পরিচালনা এবং সারের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মন্তব্য করেন।

Advertisement
Advertisement

Advertisement

Popular Post

Update Time : ০৫:২১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬