রংপুর ০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীতে জামায়াতের গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন জলঢাকায় কৃষি জমির জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবিতে মানববন্ধন মাদকের ভয়াল থাবা ও আমাদের বিষণ্ন ভবিষ্যৎ জলঢাকা রিপোর্টার্স ইউনিটির অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল জলঢাকায় আউলিয়াখানা নদী খনন করে চাষাবাদ জমি রক্ষার্থে মানববন্ধন ১৭ বছর পর উন্নয়নের ছোঁয়া: ডিমলার শহীদ জিয়াউর রহমান কলেজে একাডেমিক ভবনের উদ্বোধন অগ্নিকাণ্ডে সৈয়দপুরের অগ্নিদগ্ধদের পাশে       দাড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন”সৈয়দপুর সোসাইটি ঢাকা “ এডিপির অর্থায়নে ডোমারে বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ গ্রাম পুলিশকে পোশাক দিলেন উপজেলা নির্বাহী অফিসার

১৭ বছর পর উন্নয়নের ছোঁয়া: ডিমলার শহীদ জিয়াউর রহমান কলেজে একাডেমিক ভবনের উদ্বোধন

দীর্ঘ ১৭ বছর উন্নয়ন বঞ্চিত থাকার পর অবশেষে নীলফামারীর ডিমলা উপজেলার শহীদ জিয়াউর রহমান কলেজে চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভবনটির উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু।
উদ্বোধন শেষে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠানের নামকরণ হওয়ায় দীর্ঘ ১৭ বছর ধরে কলেজটি প্রয়োজনীয় উন্নয়ন ও সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিল। ফলে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ এবং শ্রেণিকক্ষ সংকট দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও শিক্ষকদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
বক্তারা আরও বলেন, নবনির্মিত একাডেমিক ভবন চালু হওয়ায় কলেজের শ্রেণিকক্ষের সংকট অনেকটাই দূর হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য আরও আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে। ভবিষ্যতে কলেজের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম এবং প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহধর্মিণী তামান্না ইয়াসমিন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীতে জামায়াতের গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৭ বছর পর উন্নয়নের ছোঁয়া: ডিমলার শহীদ জিয়াউর রহমান কলেজে একাডেমিক ভবনের উদ্বোধন

Update Time : ০৭:০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬