রংপুর ০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জলঢাকায় দেদারছে চলছে ফসলি জমির মাটি কাটা নীলফামারীতে জাতীয় সমবায় দিবস পালিত, শ্রেষ্ঠ তিন সমবায়ীকে সম্মাননা নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জলঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে জাসাসকে আমন্ত্রণ জানানো হয়নি, নেতাকর্মীদের ক্ষোভ জলঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত জলঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেতৃত্বে বনাঢ়্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারি বিদ‍্যালয়ে সন্ধ্যা পযর্ন্ত পতাকা লাগিয়ে অবমাননা  জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে এ্যাবের শ্রদ্ধা স্বামী-সন্তানের মুখে হাসি ফোটাতে প্রবাসে গিয়ে আগুনে দগ্ধ! জলঢাকার তহমিনা! আজ বেঁচে থাকার আকুতি সৈয়দপুরে চলছে পাঁচ দিনব্যাপী বইমেলা

নীলফামারীতে জাতীয় সমবায় দিবস পালিত, শ্রেষ্ঠ তিন সমবায়ীকে সম্মাননা

Advertisement
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান, গাছের চারা বিতরণ এবং ঋণের চেক বিতরণ করা হয়।
Advertisement
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির। এমএসডিএফের চেয়ারম্যান মারুফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমবায় কর্মকর্তা মো. মাসুদ রানা।
এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ, মতিয়ার বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্য মো. আমিরুল ইসলাম এবং সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি অধ্যাপক জগদীশ চন্দ্র রায়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সমবায়ের বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে সমবায় আন্দোলন জোরদার করা গেলে মানুষের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি আত্মনির্ভরশীলতা ও সক্ষমতা বাড়বে।
অনুষ্ঠানে নীলফামারী সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতি লিমিটেড ও পরিবর্তন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডকে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে সম্মাননা স্মারক দেওয়া হয়। একই সঙ্গে নীলফামারী সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতি লিমিটেডের সদস্য মোছা. শারমীন আক্তারকে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
জেলা সমবায় কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, দিবসটি উপলক্ষে উন্নত জাতের গাভি পালন প্রকল্পের আওতায় চওড়া বড়গাছা নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড ও লক্ষ্মীচাপ নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডকে এক লাখ টাকা করে ঋণের চেক দেওয়া হয়েছে। এ ছাড়া খোকশাবাড়ি পাট উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড, মতিয়ার বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড ও সোনারায় সুপ্রতিবেশী মহিলা সমবায় সমিতি লিমিটেডের মধ্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।
অন্যদিকে, নীলফামারী সদর উপজেলা সমবায় কর্মকর্তা রাজেদুল আলম প্রধান জানান, জাতীয় সমবায় দিবস উপলক্ষে সদর উপজেলার ১০টি সমবায় সমিতি স্টল স্থাপন করে। এসব স্টলে সমিতিগুলোর উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়। জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির স্টলগুলো পরিদর্শন করেন।

Advertisement
Advertisement

Popular Post

জলঢাকায় দেদারছে চলছে ফসলি জমির মাটি কাটা

নীলফামারীতে জাতীয় সমবায় দিবস পালিত, শ্রেষ্ঠ তিন সমবায়ীকে সম্মাননা

Update Time : ০২:২৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬