• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
Headline :
নীলফামারীবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন জেলা পরিষদ প্রশাসক শামীম নীলফামারীবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন জেলা পরিষদ প্রশাসক শামীম নীলফামারীতে অসহায় দুস্থ মানুষের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ জলঢাকার ডালিয়া রোডে অটোচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা লালমনিরহাট সীমান্তে বেড়া নির্মাণের চেষ্টায় বিএসএফকে বাধা দিল বিজিবি নীলফামারীতে জেলা পরিষদের উদ্যোগে মসজিদ-মাদ্রাসায় সিলিং ফ্যান বিতরণ দুই কর্মকর্তার যোগসাজশে সরকারের দেড় কোটি টাকার ক্ষতির দাবি নীলফামারীতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূমি সেবা অটোমেশনে হয়রানি কমবে, বাড়বে স্বচ্ছতা : জেলা প্রশাসক

হাতীবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

মোঃ রুহুল আমিন রাসেল, স্টাফ রির্পোটার / ১২৮ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

মোঃ রুহুল আমিন রাসেল, স্টাফ রির্পোটার : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলার প্রধান আসামি মামুন ইসলামকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩।

সোমবার বিকেলে রংপুর মহানগরীর লালবাগ এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মামুন হাতীবান্ধার কেতকীবাড়ী এলাকার মৃত শামছুল ইসলামের ছেলে।

​পুলিশ ও মামলার বিবরণ অনুযায়ী, ভুক্তভোগী ওই স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার পর বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে মামুনের বিরুদ্ধে। এই ঘটনায় গত ১ মার্চ হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন ছাত্রীর বাবা। মামলার পর থেকেই মামুন পলাতক ছিলেন।

​র‍্যাব-১৩-এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী আজ মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category