• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন |
  • English Version
Headline :
জলঢাকার কদমতলী সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন চিলাহাটীতে শিশুশ্রম বন্ধ করে শিশুদের বিদ্যালয়মুখী করার নিমিত্তে এ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত জলঢাকায় ডাউয়াবাড়ি ইউনিয়নে সুষ্ঠুভাবে ভিজিএফের চাল বিতরণ জলঢাকায় রাস্তা পাকাকরণ কাজ পরিদর্শন করলেন ইউএনও আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আগ্রহ প্রকাশ আবু বক্কর সিদ্দিকের লালমনিরহাটে ঈদ সামনে রেখে মার্কেটে ক্রেতাদের ভিড়, জমজমাট জুতার দোকান লালমনিরহাটে সেনাসদস্যের বাড়িতে ৪ দিন ধরে অনশনে তরুণী কবরেও শান্তি নেই: কঙ্কাল চোর চক্রের ভয়াবহ বাণিজ্য, গ্রেফতার ৪ জলঢাকায় দুইদিন ব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হাতীবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

জলঢাকার কদমতলী সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আবেদ আলী / ১১৭ Time View
Update : সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

আবেদ আলী : নীলফামারীর জলঢাকা পৌরশহরের কদমতলী এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা একটি গুরুত্বপূর্ণ সড়ক, এ জলাবদ্ধতা সমস্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। রোববার (১৫ মার্চ) দুপুরে কদমতলী চৌরাস্তা থেকে ট্রাফিক মোড় পর্যন্ত প্রায় ৪০০ গজ সড়কের দ্রুত সংস্কার এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ‘নাগরিক সমাজ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেন এলাকার শত শত নারী-পুরুষ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে দীর্ঘদিনের দুর্ভোগের চিত্র তুলে ধরেন এবং দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, কদমতলী চৌরাস্তা থেকে ট্রাফিক মোড় পর্যন্ত এই সড়কটি জলঢাকা পৌরশহরের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ।

প্রতিদিন অসংখ্য মানুষ এই রাস্তা ব্যবহার করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও অফিসে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই সড়কটিতে হাঁটু সমান পানি জমে যায় এবং কাদা-পানিতে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং নর্দমা ঠিকভাবে পরিষ্কার না হওয়ায় বৃষ্টির পানি দীর্ঘ সময় ধরে সড়কের উপর জমে থাকে। ফলে সড়কটি প্রায় সারা বছরই কাদায় পরিণত হয়ে থাকে। এতে করে পথচারী, শিক্ষার্থী, রোগী এবং যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আসিফ ইকবাল সাজু। তিনি বলেন, এই সড়কটি শুধু একটি এলাকার নয়, পুরো পৌরশহরের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু বছরের পর বছর ধরে সড়কটির এমন বেহাল দশা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। সামান্য বৃষ্টিতেই রাস্তা পানিতে তলিয়ে যায় এবং চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। এতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। তিনি দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কার ও স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এ সময় স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম মিন্টু বলেন, বহুদিন ধরেই আমরা এই রাস্তার সমস্যার কথা বিভিন্ন জায়গায় জানিয়েছি। কিন্তু বাস্তবে কোনো সমাধান হয়নি। বর্তমানে রাস্তাটি এমন অবস্থায় পৌঁছেছে যে, শুকনো মৌসুমেও ঠিকভাবে চলাচল করা যায় না। বৃষ্টির সময় তো অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে।

আরেক বাসিন্দা রোস্তম আলী বলেন, ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকায় বৃষ্টির পানি রাস্তায় জমে থাকে এবং ধীরে ধীরে রাস্তার ওপর স্থায়ী কাদা তৈরি হয়েছে। এতে করে প্রতিদিন এলাকার মানুষকে চরম দুর্ভোগের মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা শফিউল ইসলাম লিটু বলেন, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত করতে খুব কষ্ট হয়। অনেক সময় রোগীদেরও এই রাস্তা দিয়ে হাসপাতালে নিতে সমস্যা হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তাই দ্রুত এই সড়কটির সংস্কার এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করা জরুরি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে কদমতলী চৌরাস্তা থেকে ট্রাফিক মোড় পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কার করা, স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা চালু করে জলাবদ্ধতা নিরসন করা এবং বর্ষা মৌসুম শুরুর আগেই রাস্তার উপরিভাগের সংস্কার কাজ সম্পন্ন করা।
মানববন্ধন শেষে এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, দীর্ঘদিন ধরে তারা ধৈর্য ধরে অপেক্ষা করেছেন। কিন্তু যদি দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধানে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া না হয়, তবে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। স্থানীয়রা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category