• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
Headline :
জলঢাকায় ১৬ জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতি সভা ছয় মাসে ২২ মামলা, গ্রেপ্তার ৬১; ভিসা প্রতারণা, অনলাইন ক্যাসিনো ও থাই জুয়ার বিরুদ্ধে চলবে কঠোর অভিযান জলঢাকায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত ডিমলায় বিজিবির অভিযানে ৫টি ভারতীয় গরু জব্দ মিথ্যা ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে নীলফামারীতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ডোমারে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি জলঢাকায় ঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত  জলঢাকায় সাপের কামড়ে একজনের মৃত্যু  নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

সংরক্ষিত নারী আসনে জলঢাকার ইফফাত আরা জান্নাত দিশা’র মনোনয়ন ফরম জমা

আবেদ আলী / ৪৪২ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংরক্ষিত নারী আসনে নীলফামারী-৩ (জলঢাকা) এলাকা থেকে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন ইফফাত আরা জান্নাত (দিশা)।

তিনি জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জলঢাকা পৌরসভার সাবেক সফল মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট-এর সহধর্মিণী। গত রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এই মনোনয়নপত্র জমা দেন।

ইফফাত আরা জান্নাত দিশা শিক্ষিত ও একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের পুত্রবধূ। তার শ্বশুর মরহুম আনোয়ারুল কবির চৌধুরী ছিলেন সাবেক সংসদ সদস্য, জলঢাকা সদর ইউনিয়নে এক বারের চেয়ারম্যান এবং পৌরসভায় টানা তিন বারের মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি ছাড়াও এই অঞ্চলের একজন দীর্ঘদিনের জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন।

​মনোনয়ন জমা দেওয়ার বিষয়ে ইফফাত আরা জান্নাত দিশা বলেন, আমি দীর্ঘ সময় ধরে রাজপথের লড়াই-সংগ্রামে দলের পাশে রয়েছি। বিশেষ করে আমার স্বামী ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট যখন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাবরণ করেছেন, তখন আমি দৃঢ়তার সাথে মাঠ পর্যায়ে নেতা-কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে কাজ করেছি।

তিনি আরও বলেন, নারী উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড এবং নীলফামারীর অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমার এই পথচলা। দল যদি আমাকে যোগ্য মনে করে সংরক্ষিত আসনে সুযোগ দেয়, তবে আমি সাধারণ মানুষের অধিকার আদায়ে এবং দলের হাতকে শক্তিশালী করতে সচেষ্ট থাকব।

​উল্লেখ্য, ইফফাত আরা জান্নাত দিশা উচ্চশিক্ষিত হওয়ার পাশাপাশি পারিবারিক ভাবেই দীর্ঘ দিন ধরে রাজনীতির সাথে সম্পৃক্ত। তার মনোনয়ন জমা দেওয়ার খবরে জলঢাকা উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় নেতা-কর্মীরা মনে করছেন, একজন শিক্ষিত ও ত্যাগী নারী নেত্রী হিসেবে দিশার মনোনয়ন দল ও এলাকার জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category