• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ন |
  • English Version
Headline :
নীলফামারীতে খোলা ট্রাকে টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ জলঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টভ ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের কর্ম পরিবেশ নিশ্চিত  করার দাবীতে মানব বন্ধন ও সমাবেশ  জলঢাকায় দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি ছাইদুল, সম্পাদক মিঠু নির্বাচিত মন্ত্রিসভায় প্রকৌশলীদের প্রতিনিধিত্ব চেয়ে শাহরিন ইসলাম তুহিনকে অন্তর্ভুক্তির দাবি জোরালো জলঢাকা দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন : সাইদুল আলম সভাপতি ও আসাদুজ্জামান মিঠু সম্পাদক ডোমারে আই এএস জাতীয় মেধা বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ২৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জলঢাকায় অর্থ আত্মসাতের অভিযোগে গ্রামীণ ব্যাংক শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নীলফামারীতে বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন চীনা বিশেষজ্ঞ দল  জলঢাকায় গ্রামীণ শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে ২৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ : ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন জলঢাকায় গ্রামীণ শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে ২৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ : ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

জলঢাকায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

আবেদ আলী / ৪১৬ Time View
Update : মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

নীলফামারীর জলঢাকায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

​সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ এবং মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে জলঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়।
​বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন র‍্যালী নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জলঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

​উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী- ৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।

এসময় মুক্তিযোদ্ধাগন, থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, জামায়াতের উপজেলা আমির মোখলেছার রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, সরকারী দপ্তরের কর্মকর্তা এবং স্কুলকলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।

এছাড়াও দিনটি উপলক্ষে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং বিশেষ প্রার্থনা ও উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category