• শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন |
  • English Version

সৈয়দপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

জয়নাল আবেদিন হিরো, স্টাফ রির্পোটার / ৪২ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
1

জয়নাল আবেদিন হিরো, স্টাফ রির্পোটার : নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আমীর ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার

​ইফতার পূর্ব আলোচনায় বক্তারা রমজানের গুরুত্ব এবং আর্তমানবতার সেবায় ইসলামের ভূমিকা নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

  • শফিকুল ইসলাম, নায়েবে আমীর, সৈয়দপুর উপজেলা।
  • মো. মাজাহারুল ইসলাম, সেক্রেটারি, সৈয়দপুর উপজেলা।

​সৈয়দপুর পৌর শাখার সহ-সেক্রেটারি মো. ওয়াজেদ আলীর সঞ্চালনায় এই ইফতার মাহফিলে স্থানীয় রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, সমাজসেবক এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category